দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- * * * *
- সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
- * * * *
- ৪২ দিনব্যাপী প্রশিক্ষণ পাচ্ছেন ৪ বিষয়ের ৫৪ হাজার শিক্ষক
- * * * *
- নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া
- * * * *
- প্যাকেটজাত খাবারের ঝুঁকি নিয়ে ঢাবিতে পথনাটক
- * * * *
নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আরিফ নূরুল আমীনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটক করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসাধাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু-পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে সাইজ উদ্দিন হত্যা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কার করা হয়েছে।
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ইউনিয়ন কমিটি।
চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন ওরফে রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জমি ও গোডাউন দখলের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মমিন ও যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।