ফিলিস্তিনি দুই বন্দুকধারী ইসরায়েলি সামরিক চেকপোস্টে গুলিবর্ষণ করে অন্তত পাঁচজনকে আহত করার পরপরই শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
- কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
- * * * *
- নতুন বিদ্যুতের পুরো চাহিদাই ক্লিন এনার্জি দিয়ে মেটাবে চীন
- * * * *
- সাড়া জাগানো সেই ‘হাতিম’ অভিনেতা এখন কী করছেন?
- * * * *
নেতানিয়াহু
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করেছেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান।
মাঝ-আকাশে সহ-পাইলটের ভয়াবহ এবং প্রাণঘাতী আক্রমণের মুখে পড়েও অসীম সাহসিকতা, ঠান্ডা মাথার সিদ্ধান্ত ও বীরত্বের মাধ্যমে যাত্রীদের জীবন রক্ষা করায় ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘বিশ্বনায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার স্মিত মাচ্ছারকে সরাসরি টেলিফোন করে তার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং এই বীরত্বপূর্ণ কাজের জন্য ইসরায়েল, ভারতসহ পুরো বিশ্বের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি অভিযোগ করেছেন, ভাষণে ‘ভিত্তিহীন মিথ্যা’ ছড়িয়ে নিজের অপরাধ ঢাকতে চেয়েছেন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান তিনি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অসুস্থতার কারণেই এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। এবার হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে বুকে পেসমেকার বসানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। পেসমেকারটি বসাতেই অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সৌদি আরব সফর করেছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর প্রকাশ করেছে।