ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
নেতানিয়াহু
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিরল সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ওই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান স্থল ও বিমান হামলার মাঝেই মঙ্গলবার গাজায় গেছেন তিনি।
গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
নোয়াখালীর হাতিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গাজার নতুন সামরিক অভিযান বন্ধ করার এবং হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জনসহ মোট ২৫০ জিম্মির পরিবারের সদস্যরা।
লিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ হামলায় এক রাতেই হত্যা করা হয়েছে চার শতাধিক ফিলিস্তিনিকে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুসারে আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সংগঠন হামাস।
নেতানিয়াহু সউদী আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরাইল ও সউদী আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয়, বরং আমি নিশ্চিত এটি শিগগিরই বাস্তবায়িত হবে।’
টানা ১৫ মাস যুদ্ধের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতিটি তিনটি ধাপে করা হয়েছে।