ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে টানা ১০ম সপ্তাহের মতো ইসরাইলজুড়ে লাখ লাখ লোক বিক্ষোভ করেছে।
- পুতিনের শান্তি আলোচনায় সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে ২১টি ক্ষেপণাস্ত্র হামলা!
- * * * *
- কুমিল্লায় পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত
- * * * *
- বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে ইসলামের দৃষ্টিতে কার, কী শাস্তি?
- * * * *
- ভারতে জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচালক স্বামী
- * * * *
- শিউলি ফুলের খোঁজে পরীমনি
- * * * *
নেতানিয়াহু
ইরানের সাথে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে, এমন আশঙ্কার মধ্যে গত জানুয়ারিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পিত সফর বাতিল করেছিল সংযুক্ত আরব আমিরা। তিনজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা তিনি বিবেচনা করছেন এবং একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিয়েভের ব্যাপারে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
ইসরাইলি সুপ্রিম কোর্টের নির্দেশনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার এক সিনিয়র সদস্যকে বরখাস্ত করেছেন। আদালতের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আরো জোরদার হওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পরিকল্পনা করছেন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে কট্টর দক্ষিণপন্থী সরকার গঠিত হতে চলেছে। এই জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরাইলে প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফিরছেন বলেই মনে হচ্ছে। গতকাল রোববার সাধারণ নির্বাচন শেষে এক্সিট পোলের ফলাফল অনুযায়ী তার ডানপন্থী ব্লকটি সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হচ্ছে বলে দেখা যাচ্ছে।
ইসরাইলে আগামী ১ নভেম্বর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। চার বছরের মধ্যে এটি হবে পঞ্চম নির্বাচন। আর এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় হলো, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ফিরতে পারবেন কিনা।
এবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে নেতানিয়াহু কখনোই শান্তিচুক্তি চাননি।