নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) আর নেই। তিনি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নেত্রকোনা
নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
নেত্রকোনায় স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফকু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই আল আমিন নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরজু মিয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপরা গ্রামের আব্দুল হাইর ছেলে। সোমবার সকালে বৃষ্টিতে ভিজে নিজ বাড়ির সামনে পুকুরে গোসল করার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নেত্রকোনার কলমাকান্দা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মো. সাহেদ আলী(৫৫) নামে এক মাদক কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় নেত্রকোনায় ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) দুপুরে নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর খাদ্য গুদামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নেত্রকোনা সদর উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ওই শ্রমিকের ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়।
নেত্রকোনার মদনে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক শিহাব উদ্দিন খান (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মাহবুবুর রহমান কেষ্ট (৫০) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।