প্রেমের টানে বাংলাদেশের নেত্রকোনা জেলায় ছুটে এসেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক চীনা যুবক। শুধু আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন নাজমিন আক্তার লিজা (২০) নামের এক তরুণীকে।
মুসলিম হওয়ার পর এই চীনা যুবকের নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
প্রেমের টানে বাংলাদেশের নেত্রকোনা জেলায় ছুটে এসেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক চীনা যুবক। শুধু আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন নাজমিন আক্তার লিজা (২০) নামের এক তরুণীকে।
মুসলিম হওয়ার পর এই চীনা যুবকের নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
নেত্রকোনার পূর্বধলায় বিয়ের পাঁচ দিনের মাথায় রিয়া আক্তার (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। গত ১৫ জুলাই দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ডুবিয়ারকান্দা গ্রামে স্বামীর বড় ভাইয়ের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে ইমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামেরই বাসিন্দা মো. নূরুল ইসলামের ছেলে।
নেত্রকোনায় ট্রেনে কাটাপড়া মো. মুহিদ খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নেত্রকোনার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
নেত্রকোনায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসময় তিন দালালকে অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয। এছাড়াও ৫ নারীকে আটকের পর ভবিষ্যতে দালালি না করার শর্তে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নেত্রকোনায় ধর্ষণ মামলার রায়ে হেলাল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সাজাপ্রাপ্ত হেলাল মিয়া জেলার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের আলম হোসেনের ছেলে।
প্রতিষ্ঠার দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও নিজস্ব কোনো ঠিকানা পায়নি নেত্রকোনা মেডিকেল কলেজ।
নেত্রকোনায় বাড়ির পাশের ডোবায় হাঁটু পানিতে মিলল আবু সুফিয়ান রাফি নামের ৫ বছরের এক শিশুর লাশ। খবর পেয়ে পুলিশ হাতপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করে।
যৌতুকের দাবিতে পারভীন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে তার স্বামী শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনার আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।