নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।
নেপাল
ব্যাপক বিক্ষোভের মুখে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর মধ্যেই দেশটির পরবর্তী সরকারপ্রধান কে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নেপালের ধাদিং জেলা কারাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী গুলি চালায়।
দুই দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে ফের সচল হচ্ছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)।
দুইদিন ধরে অস্থিরতা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালে সেনা মোতায়েন হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বাসিন্দাদের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর। বিভিন্ন স্থানে চলছে বিশেষ অভিযান।
নেপালে দেশব্যাপী বিক্ষোভের ফলে কেপি শর্মা ওলি সরকার পতনের পর নতুন সরকার না আসা পর্যন্ত শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে নেপাল সেনাবাহিনী। জাতির উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ভাঙচুর, লুটপাট বা ব্যক্তিদের উপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন।
বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।
দেশের চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সেনাপ্রধান এ আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
নেপালের সেনাপ্রধান বলেন, বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন কাঠমন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।