কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানির অভিযোগে আব্দু রহিম নামে এক ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিভিন্ন অভিযোগে ফটোগ্রাফারদের ১২টি ক্যামেরা জব্দ করা হয়।
পর্যটক
পঞ্চগড়ে শীত পড়া শুরু হয়েছে। পাশাপাশি পড়ছে হালকা থেকে ঘন কুয়াশা। এরই মধ্যে জেলার তেঁতুলিয়া থেকে দেখা মিলছে ভারতের নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা পর্বতের।
দুদিনের সফরে ৩১ পর্যটক নিয়ে বরিশাল এসেছে আরভি কিন্দাত প্যানডো নামের ভারতের একটি প্রমোদতরী।
সতর্ক সংকেত জারি হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন পর্যটকদের সোমবার বিকেলের মধ্যে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ছাড়ার নির্দেশনা দেয়। কিন্তু তা তোয়াক্কা না করে সেন্টমার্টিন দ্বীপ ছাড়েননি আড়াই শতাধিক পর্যটক।
বৈরী আবহাওয়ার কারণে যেকোনো ঝুঁকি এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে আটকে পড়েছিলেন ২০০ পর্যটক।
কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছে শতাধিক পর্যটক। এর আগে ৩০ সেপ্টেম্বর দ্বীপটিতে ঘুরতে গিয়ে আটকে পড়েন ২০০ জনেরও বেশি পর্যটক।
আকাশ মেঘাচ্ছন্ন, সমুদ্রের ছোট ছোট ঢেউ শব্দ করে গড়িয়ে পড়ছে সৈকতে। একই সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও থেমে নেই পর্যটকের আগমন। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন তারা।
টানা তিন মাস জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকার পর ১ লা সেপ্টেম্বর শুক্রবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে খুলে দেয়া হয়েছে সুন্দরবনের দুয়ার,এর ফলে পর্যটক, মৎস্যজীবী ও বনজীবীরা অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছেন।
বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে হিমালয়ের দেশ নেপাল।
মৌলভীবাজারের পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার শহরতলি ডলুবাড়ি এলাকায় মো. শরীফুল ইসলাম (৪০) নামের এক পর্যটক খুন হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।