সুন্দরবনে বনদস্যু দলের হাতে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা দুই পর্যটকসহ একটি রিসোর্টের মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ বাহিনী।
পর্যটক
সুন্দরবনের অভ্যন্তরে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে শুক্রবার বিকেলে তাদের অপহরণ করা হয়।
বান্দরবান–চিম্বুক সড়কে যাত্রীবাহী একটি সিএনজি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বড়দিন ও সাপ্তাহিকসহ ৩ দিনের টানা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভিড় জমিয়েছে লাখো পর্যটক। সৈকতে যেন তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। সকাল থেকে সন্ধ্যা অবধি কেউ সৈকতের বালুকাবেলায় বসে, কেউ বা সাগরের ফেনিল ঢেউয়ে গা ভিজিয়ে মেতে আছেন অবকাশযাপনে। আবার কেউ বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে সাগর পারের মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝরনা, ইনানী, রুপসী গোয়ালিয়ার পাহাড় ও পাটুয়ারটেক পাথুরে সৈকতে অতিবাহিত করছেন আনন্দমুখর সময়।
তিন শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে সাগরে একটি জাহাজ আটকে পড়ার ঘটনা ঘটেছে।
চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট নিচে খাদে পড়ে যান এক পযর্টক।
অবশেষে খুলছে সেন্ট মার্টিন ভ্রমণের দুয়ার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পুনরায় চালু হচ্ছে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। একই সঙ্গে শুরু হচ্ছে রাত্রিযাপনের সুযোগ, যা বহাল থাকবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
দীর্ঘ ১০ মাস পর আবারও পর্যটকদের জন্য রাত্রিযাপনসহ খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন।
গত সপ্তাহে চীনের একটি মনোরম পাহাড়ি মন্দির আগুনে পুড়ে গেছে। জানা গেছে, পর্যটকের মোমবাতি ও ধূপ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে।
বান্দরবানের রুমার কেওক্রাডং সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাবার পথে সড়কের পেঁপে বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।