জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দি মৃত্যুর ঘটনায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালের চীফ কনসালটেন অব দা ক্রিটিকাল কেয়ার মেডিসিন এন্ড ইমার্জেন্সি মেডিসিন প্রফেসার ডাঃ ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পাইলট
নেপালে রবিবারের বিমান দুর্ঘটনায় যে কো-পাইলট নিহত হয়েছেন, ১৬ বছর আগে এই একই ধরনের দুর্ঘটনায় তিনি তার স্বামীকেও হারিয়েছেন।ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট ৬৯১ যখন পর্যটন শহর পোখারার কাছে একটি গিরিসঙ্কটে বিধ্বস্ত হয় তখন অঞ্জু খাতিওয়াদা ছিলেন সহকারী চালকের আসনে।
ভারতের মধ্যপ্রদেশে একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটিরে এক পাইলট নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক পাইলট।
ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট হলেন সানিয়া মির্জা। সম্প্রতি ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাস করে ইতিহাস গড়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর থেকেই স্বপ্নের চাকরিতে যোগ দেবেন এ তরুণী। মেয়ের এমন সাফল্যে গর্বিত সানিয়ার মা-বাবা। এনডিটিভি।
ভিসা ছাড়াই মিসরে অবতরণ করা ১১ ইসরাইলি পাইলটকে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। ইসরাইলি মিডিয়ায় বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে।
পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি রুশ সামরিক বিমান রোববার সাইবেরিয়ার ইরকুটস্ক নগরীর এক দ্বিতল ভবনের সঙ্গে আঘাত লেগে বিধ্বস্ত হলে দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিমানের দ’ুজন পাইলটই নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কেউ আহত হননি।
উত্তর ইসরায়েলের সমুদ্র সৈকতে মহড়া চলাকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের দুই পাইলট নিহত হয়েছে।আহত হয়েছে একজন ।
বিমান এমডি আবু সালেহমোস্তফা কামালের আশ্বাসে কাজে ফিরেছেন বিমানের পাইলটরা। স্থগিত করেছেন ৭৫ ঘণ্টার বেশি কাজ না করার আলটিমেটাম।
বেতন কাটায় আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। তারা চুক্তির অতিরিক্ত কোনো কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ কর্মসূচির কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দোহাগামী এবং সাড়ে ৭টায় দুবাইগামী ফ্লাইট যথাসময়ে ঢাকা ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মধ্য আকাশে হার্ট অ্যাটাক হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।