পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়াতে এসে পৌঁছাবেন। প্রায় এক যুগের মধ্যে এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসছেন।
পাকিস্তানের
আবারো জ্বলে উঠলেন ফখর জামান, আরো একটা শতক তার ব্যাটে। ছিল মাত্র কুড়ি রানের ব্যবধান, ম্যাচটা শেষ না হলে পেয়ে যেতেন আরো একটা দ্বি-শতকও। তবে যা করেছেন, দলের জয়ের জন্য তাই ছিল যথেষ্ট। নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করে সাচ্ছন্দ্যেই জয় পেয়েছে পাকিস্তান। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে।
ইরান সীমান্তে টহলের সময় অস্ত্রধারীরা হামলা চালিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত চার সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে।
চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এই মুহূর্তে ডলার সংকট ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বিমান চলাচল। পর্যাপ্ত ডলার না থাকায় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পাওনা মেটাতে পারছে না পাকিস্তান।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আবারও ব্যাট হাতে মাঠে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আগামী ৫ ফেব্রুয়ারি পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। আমন্ত্রণ জানানো হয়েছে ওই দেশের প্রধান বিচারপতি ওমর আট্টা বান্দিয়ালকেও।
রাশিয়া শুক্রবার জানিয়েছে, অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহে রাশিয়া পাকিস্তানের সাথে এক ‘নীতিগত সমঝোতায়’ পৌঁছেছে। এ সময়ে উল্লেখ করা হয়, দুই পক্ষই সম্মত হয়েছে যে এর মূল্য ‘বন্ধুসুলভ দেশগুলোর মুদ্রায়’ পরিশোধ করা হবে।
এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন এই গ্রেফতারি পরোয়ান জারি করেছে।
পাকিস্তানের 'উস্কানিমূলক বক্তব্যে' আফগান সরকার 'মর্মাহত' মর্মে মন্তব্য করে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন, আফগান সরকার পাকিস্তানসহ তার সকল প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়।