শপথ নিলেন পাকিস্তানের অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের উপস্থিতিতে শপথ নেন তারা।
পাকিস্তানের
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান হলেন আনোয়ারুল হক কাকার। শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় (পিএমও) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলে করা হয়েছে। প্রথমে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ হবে। স্টেডিয়াম এক থাকলেও বদলে গেছে তারিখ।
দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন ইনজামাম-উল-হক। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন দেশটির সাবেক অধিনায়ক।
মেয়াদ পূর্তি হওয়ার চারদিন আগে আগামী ৯ আগস্ট পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়া হবে। সংবিধান অনুসারে, সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নতুন জনশুমারি প্রতিবেদন গ্রহণ করার ফলে পাকিস্তানের জাতীয় নির্বাচন অন্তত পাঁচ মাস পিছিয়ে যেতে পারে।
জনসংখ্যা বেড়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। বর্তমান জনসংখ্যার নির্দিষ্ট সংখ্যা বের করতে ২০২৩ সালে ডিজিটাল পদ্ধতিতে দেশজুড়ে আদমশুমারি চালায় দেশটি।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
কলম্বো টেস্টে আরও একটি দিনে আধিপত্য দেখাল পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক উপহার দিলেন আবদুল্লাহ শফিক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শতক করলেন আঘা সালমান। আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে সাউদ শাকিল গড়লেন ইতিহাস। প্রথম ইনিংসেই চারশর কাছাকাছি পৌঁছে গেল পাকিস্তানের লিড।
ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপাও ঘরে তুললো তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি মোহাম্মদ হারিসরা, ফাইনালে তাদের হারিয়েছে ১২৮ রানে। পাকিস্তানের হয়ে ফাইনালে শতক হাঁকান তইয়্যব তাহির। ম্যাচ সেরাও তিনি।
চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ফলে গল টেস্টের শেষ দিনে নাটকীয় কিছু ঘটানোর আশায় ছিল লঙ্কানরা। তবে ইমাম-উল-হকের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে আরেকটি টেস্ট জয়ের কৃতিত্ব দেখাল বাবর আজমের দল।