কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এটি ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি।
পাচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা।
পবিত্র ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসেবে আগামী ৫ জুন থেকে ছুটি শুরু হচ্ছে। আর এই ছুটি শুরুর আগেই শিক্ষকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আন্দোলনরত চা শ্রমিকদের এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) চা শ্রমিকদের এই বেতন পরিশোধ করা হবে।
শ্রোতাপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চার ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন তারা। পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এসব পদক তুলে দেবেন।
বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য রানার বা পোস্টম্যানদের সময় বাঁচাতে দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)।
২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সারা দেশে কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনকারী তিন শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এসব শিক্ষকদের বেতন হবে দশম গ্রেডে।