চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার হিন্দুপাড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরুর কোম্পানির দূষিত বর্জ্য পানি প্রবাহিত পাইপ ফেটে গেছে। প্রায় গত ২ মাস আগে পাইপ ফেটে দূষিত বর্জ্য প্লাবিত হয়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
পান
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। ইতোমধ্যেই নদী তীরবর্তী এলাকাগুলোতে বসতভিটা ও ফসলি জমি প্লাবিত হয়ে পড়েছে। এ ছাড়াও জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বাড়ছে বন্যা আতঙ্ক।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাটে তিস্তা নদীর পানির স্রোতে কনক্রিটের আরসিসি অংশের ৩০ মিটার স্পার দেবে গেছে।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন দিনদিন বেড়ে চলছে। নদীর দুই পাড়ে পৌরসভা বিস্তৃত থাকায় পৌরসভার ৬টি ওয়ার্ডের কমপক্ষে ২০০০ পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এর মধ্যে ১ নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বারইখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা প্রায় ৬০০। জোয়ারের সময় এসব পরিবারের সদস্যরা রান্না, খাওয়া ভুলে যুদ্ধ করেন পানির সাথে।
উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার পাঁচ উপজেলার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে আছেন। আবারো বন্যার আশঙ্কা করছেন তারা।
কুড়িগ্রামে দুইদিন ধরে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদ-নদী তীরবর্তী মানুষ বিশেষ করে আমন খেতের কৃষকরা আতঙ্কে পড়েছেন। ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ধূমপানে অভ্যস্ত। ধূমপানের কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিতে ধূমপানের বিধান নিয়ে কিছুটা মতভিন্নতা আছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাধারণ মানুষকে অল্প সময়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং -এমএলএম কোম্পানির বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়।