পিটিয়ে হত্যা

উখিয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

উখিয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ‘দোকান ভাড়া’ সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের আঘাতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে গরু চোর সন্দেহে লিটন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ৭দিন পর উপজেলার কাপাইছড়া চা-বাগানের গহীন জঙ্গল থেকে মাটি খুঁড়ে লিটন মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালিরঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাটোরে মাছ চোর সন্দেহে একজনকে ‘পিটিয়ে হত্যা’

নাটোরে মাছ চোর সন্দেহে একজনকে ‘পিটিয়ে হত্যা’

নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে মো. আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

উখিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজারে উখিয়ার পালংখালীতে মো. আরাফাত (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।নিহত মো. আরাফাত পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকার হাজি জালাল আহমেদের ছেলে।  

কুষ্টিয়ায় মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, চাচাতো ভাই আটক

কুষ্টিয়ায় মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, চাচাতো ভাই আটক

কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহোযোগীরা।