কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে কক্সবাজারের কলাতলীর আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পুলিশের ওপর হামলা
শেরপুরের ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
রংপুর রেল স্টেশনে অপহৃত চার শিশু উদ্ধার এবং এক নারী গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ওপর হামলাকারী শাহবাগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করা হয়েছে।
পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের আইনশৃঙ্খলা বিরোধী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে ফরিদ শেখ নামে মাদক মামলার এক আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মহিলাসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এতে রবিউল নামের পুলিশের এক উপপরিদর্শকসহ চারজন আহত হয়েছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন।
২০২৩ সালে জার্মানিতে ২ হাজার ৯৭৯ জন পুলিশের ওপর হামলা হয়েছে। ২০০১ সালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত সুধারাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রব চৌধুরীসহ পাঁচ পুলিশ সদস্যকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।