পুলিশ

বঙ্গবাজারে আগুন: পুলিশ ও ব্যবসায়ীদের ৭ জিডি

বঙ্গবাজারে আগুন: পুলিশ ও ব্যবসায়ীদের ৭ জিডি

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে শাহবাগ থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘটনায় আরও পৃথক ছয়টি জিডি করেছেন ব্যবসায়ীরা। পুলিশের পক্ষ থেকে জিডির তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

পাবিপ্রবিতে শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ

পাবিপ্রবিতে শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঐ তিন শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আজিজুল হক।

আগুন ছড়িয়েছে পুলিশ হেড কোয়ার্টারে

আগুন ছড়িয়েছে পুলিশ হেড কোয়ার্টারে

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ হেড কোয়ার্টারে। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এক পর্যায়ে আগুন ছড়িয়ে যায় হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবনে।

শনির আখড়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শনির আখড়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ফয়েজ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি

পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এরমধ্যে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ১১ জন ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ১৬ জন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে চারজন‌ পদোন্নতি পেয়েছেন।