পুলিশ

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ‘উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২৭ মে।

ফ্রান্সে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, ১০৮ পুলিশ সদস্য আহত

ফ্রান্সে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, ১০৮ পুলিশ সদস্য আহত

ফ্রান্সে পেনশন বিল সংস্কারের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

৩ পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪

৩ পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তিন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে ও কুপিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিকলী উপজেলা সদরের পূর্বগ্রাম এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজনসহ ১৬ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ৯টি জেলা ও সার্কেলে তাদের বদলি করা হয়েছে।

মাওবাদী হামলায় ছত্তিশগড়ে ১০ পুলিশ নিহত

মাওবাদী হামলায় ছত্তিশগড়ে ১০ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ সদস্য এবং একজন বেসামরিক গাড়িচালক নিহত হয়েছে। বুধবার মাওবাদীরা পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।

পাকিস্তানে সিটিডি থানায় বিস্ফোরণ, নিহত ১২ পুলিশ, আহত ৪০

পাকিস্তানে সিটিডি থানায় বিস্ফোরণ, নিহত ১২ পুলিশ, আহত ৪০

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের সোয়াতে সন্ত্রাস প্রতিরোধ বিভাগের (সিটিডি) থানায় এক বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। হামলার পর পুরো প্রদেশে 'উচ্চ সতর্কতা' জারি করা হয়েছে।

উখিয়া ক্যাম্পে আরসার সাথে পুলিশের গোলাগুলি, নারীসহ নিহত ২

উখিয়া ক্যাম্পে আরসার সাথে পুলিশের গোলাগুলি, নারীসহ নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সাথে এপিবিএন পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক মহিলা ও এক আরসা কমান্ডার নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।