কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
পুলিশ
রাজধানীর উত্তরায় লরিচাপায় কাজী মাসুদ (৩৮) নামে একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি’র মহিলা দলের দুই নেত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ও আজ শনিবার সকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায় চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রোববার রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের লাঠিচার্জ আর স্থানীয় সংসদ সদস্যের সাথে অসদাচরণের অভিযোগ নিয়ে সরকার এবং সরকারী দলের মধ্যে সমালোচনা চলছেই।
ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সৈন্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।
রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সুজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে আশা (২) নামের এক শিশু নিহত হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যা মামলায় তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।