দেশের তিন বিভাগে বৃষ্টি এবং ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চলতি ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, বিঘ্নিত আমদানি নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি হ্রাস পাবে। তবে আগামী অর্থবছর প্রবৃদ্ধি ৬.২ শতাংশে উঠবে বলে আশা করছে আন্তর্জাতিক দাতাসংস্থা বিশ্বব্যাংক।
দেশের ২০ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত বিচার ব্যবস্থার সংশোধন নিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইসরাইলে গৃহযুদ্ধে জড়ানোর কোনো পূর্ভাবাস দেখছেন না ।সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
দেশের কয়েকটি জেলায় ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আকাশ শুষ্ক থাকতে পারে।
ঢাকাসহ দেশের ৬ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। সেইসঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিস দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । সেই সঙ্গে ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সারাদেশেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।