টানা কয়েক দিন শৈত্যপ্রবাহের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাস
পৌষ মাসের শীতের প্রকোপের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
তীব্র শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (৮ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দু’দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
সারা দেশেই শীতের প্রবাহ বেশ অনুভূত হচ্ছে। একইসাথে বেড়েছে কুয়াশার পরিমাণও। অধিদফতর বলছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাবাস রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কম-বেশি হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।