আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় সারা দেশে ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রচার
রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আসনটিতে থাকা নৌকার প্রার্থীর এক প্রতিনিধি।
নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মীরা। তারা দোকানপাটে, বাজার, মহল্লায় মহল্লায় মাইকিং, লিফলেট বিতরণ ও সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা করে ভোট চাচ্ছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৬টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন।
দেশের চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। সম্প্রতি তাকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সংক্রান্ত উপ-কমিটির সদস্য করা হয়েছে। এর অংশ হিসেবে তিনি তার এলাকার প্রার্থীসহ অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন।
ভোট বর্জন ও অসহযোগের পক্ষে জনমত গড়ে তুলতে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী রাজধানীসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপিসহ সমমনা দলগুলো।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সফরে আজ মঙ্গলবার পীরগঞ্জ যাচ্ছেন। তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
লাঙল মার্কায় ভোট দিয়ে পুরান ঢাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের জাপা প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
বরাবরের মতো এবারও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোর থেকে রাত অবধি ছুটে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান। নৌকায় ভোটের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি।