বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)এর সভাপতি ফারুক হাসান কানাডা সরকারের আন্তর্জাতিক ও আন্তঃসরকার শ্রম বিষয়ক মহাপরিচালক রাকেস্ক প্যাট্রি এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক শ্রম বিষয়ক পরিচালক পিয়েরে বাউচার্ড-এর সাথে এর সাথে বৈঠক করেছেন।
প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধিরা সমাজের আদর্শ হিসেবে বিবেচিত হলে দেশের ইতিবাচক পরিবর্তন আসবেই।
দেশে প্রথমবারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে প্রথমবারের মতো জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমূল পরিবর্তন করা সম্ভব। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয় সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও প্রথম আলো পীরগঞ্জ প্রতিনিধি এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ আগামীকাল মঙ্গলবার। ঢাকায় হবে সেই সংলাপ। সংলাপে অংশ নিতে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় (৪ সেপ্টেম্বর) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশের ডলার সংকটকালের এ সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়টি আলোচনার শীর্ষে। ঋণ পেতে চাইছে দেশ, অন্যদিকে ঋণ পেতে বিভিন্ন শর্ত দিচ্ছে আইএমএফ।
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে, লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মাইয়োতে যোগ দিতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। এরপর থেকেই ম্যারাডোনা-মেসিদের দেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের খেলতে যাওয়া নিয়ে শুরু হয় আলোচনা।
আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফর শেষে বুধবার দেশে ফিরেছে ।