আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শনিবার যাত্রাবাড়ীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
প্রতিবাদে
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ (ডিএম) কলেজের মাঠে বসতি স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।
গাজা যুদ্ধের প্রতিবাদে পাকিস্তানজুড়ে কেএফসির শাখাগুলোর বিরুদ্ধে একাধিক বিক্ষোভ হয়েছে।
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরামকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নান্টু এবং এজাহারভুক্ত তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ।
ফিলিস্তিনে মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেনী শহরের ফেনী সিটি গার্লস হাইস্কুলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
কয়েকটি ব্র্যান্ড আউটলেটে অপ্রত্যাশিত হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই নিন্দা জানান। তিনি বলেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ এবং কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।