চট্টগ্রামে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে বিভিন্ন রোগের ওপর বিশেষায়িত বহু প্রতিষ্ঠান গড়ে উঠলেও এন্ডোক্রাইনোলজির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কোনো জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, জনগণকে এমন মানসম্মত সেবা দিতে হবে, যাতে কারও কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে। ভূমি অফিসে সরকার-নির্ধারিত মূল্যের বাইরে একটি টাকাও অতিরিক্ত নেওয়া যাবে না বলে তিনি সতর্ক করেন।
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
ময়মনসিংহের নান্দাইলে সাবেক এক ইউপি চেয়ারম্যানের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিংরইল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান।
দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে প্রযুক্তি নির্ভর ও টেকসই ব্যবহারে রূপান্তরের প্রত্যয়ে রাজধানী ঢাকায় উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কেবল সাধারণ কোনো সেবা নয়, এটি অপরিহার্য এবং সরাসরি স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।
হবিগঞ্জের মাধবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীদের পাঠদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।