কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আমিরুজ্জামান আমিরের দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রত্যাহার
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) পূর্বঘোষিত ডিম ও মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে সরকার বিপিএ এর ১০ দফা দাবি পূরণ করবে বলে আশ্বস্ত করায় কর্মসূচি প্রত্যাহার করেছে সংগঠনটি।
হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত আপাতত স্থিতিশীল পর্যায়ে আছে। যদিও ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চলমান যুদ্ধবিরতির আওতায় লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি দেখতে বুধবার লেবাননের রাজধানী বৈরুত সফর করেন একজন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা।
ফ্রান্স সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে।
ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে গত প্রায় তিন দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে পাঠাবে না এ কথা আগেই জানিয়ে দিয়েছে ভারত। এদিকে পিসিবিও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ।
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন।
পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দীর্ঘ ৯ বছর আগে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে পাকিস্তানের শিক্ষার্থীরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা গ্রহণে পাকিস্তানে যেতে পারবেন।
বিড়ি প্রাচীন শ্রমঘন একটি শিল্প। দেশের প্রায় ১৮ লক্ষ হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে।
অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার হলো বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের।