প্রথম ১০ পাতা চকচকে বাকি পাতা খসখসে

প্রথম ১০ পাতা চকচকে, বাকি পাতা খসখসে

প্রথম ১০ পাতা চকচকে, বাকি পাতা খসখসে

বর্তমান বাজার মূল্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনা মূল্যের পাঠ্যবইয়ের প্রতি ফর্মা ছাপাতে খরচ ২ টাকা ৪০ পয়সা। তবে ৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ৫৭ পয়সায় প্রতি ফর্মা ছাপানোর কাজ পেয়েছে ১৩৩টি ছাপাখানা। সঠিক মান বজায় রেখে প্রায় ১ হাজার কোটি ফর্মার পাঠ্যবই ছাপালে ছাপাখানাগুলোর আয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। তবে ছাপাখানার জনবলসহ অন্যান্য খরচ সর্বোচ্চ ৪০০ কোটি টাকা ধরা হলে নিট মুনাফা হবে প্রায় ৭০০ কোটি টাকা। তার পরও অতি মুনাফার লোভে নিম্নমানের বই ছাপার যেন মহোত্সব চলছে।