প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে রোববার স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগোতে পৌঁছেছেন। সোমবার সম্মেলনের প্রথম দিন ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আজ ও মঙ্গলবার সম্মেলনের শীর্ষ বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি।
প্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে আজ শনিবার সকালে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ৯-১৩ নভেম্বর ফ্রান্সে দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
১৫ দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে প্রধানমন্ত্রী স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে দেশের সব বনাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবিলম্বে ডিজিটাল জরিপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন।
মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে ভিন্ন ভিন্ন মেডিক্যাল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট সিট করানো উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সেনা অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার বাড়ি ফিরলেন আব্দাল্লা হ্যামডক।সুদানের সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সেনাই আব্দাল্লা হ্যামডককে বাড়ি পৌঁছে দিয়েছে।
সুদান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হলো। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ একথা জানায়
সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বোরহান দেশের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার ভাষায় বলেছেন, দেশে গৃহযুদ্ধ এড়ানোর জন্য সরকারকে উৎখাত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোন জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।