তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে নির্বাচন হবে আমাদের সংবিধানের আওতায়। নির্বাচনে সংবিধানের একচুল ব্যত্যয় হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালে প্রধানমন্ত্রী থাকবেন।
প্রধান
জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেম+২ মোমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ সফল হয়নি। কৌশলে ‘ওয়াগনার’ বাহিনীর সেই বিদ্রোহ নির্মূল করেছেন পুতিনই। এবার পরবর্তী পদক্ষেপ নিলেন পুতিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সেপ্টেম্বর মাসে ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২, ৬৫-কিলোমিটার খুলনা-মংলা বন্দর রেলওয়ে লিংক, আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ে লিঙ্ক উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে।
নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফ্রান্সের পর এবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে আলোচনার পর, তিনি ভারতীয় রুপি এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে ব্যবসা করার ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৪ বছরে শিক্ষাখাতের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । শনিবার (১৫ জুলাই) তার অফিসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য ইতো মধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লব। সেখানে বেশির ভাগ দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন পড়বে।