রুচি বাড়াতে অনেক কার্যকরী হচ্ছে খেজুর। শিশুদের খাবারে অরুচি থাকলে তাদের নিয়মিত খেজুর খাওয়াতে পারেন। পানিতে ভিজিয়ে প্রতিদিন সকালে খেজুর খেলে হজম ব্যবস্থার দ্রুত উন্নত হয়।
প্রোটিন
প্রোটিন আমাদের দেহের ক্ষতিগ্রস্থ অংশ পুনরুদ্ধারে কাজ করে। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের জন্যও দারুণ উপকারী, যা আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে কাজ করে।
মাংসপেশী মজবুত ও দৈহিক বৃদ্ধির জন্য প্রোটিন খুবই জরুরি। কিন্তু অতিরিক্ত প্রোটিন গ্রহণ কারো কারো জন্য নিতান্তই ক্ষতিকর।