ফরিদপুর-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।এ সময় একটি বিদ্যুতের খুটি ক্রেন থেকে ছুটে চলন্ত বাসের মধ্যে ঢুকে যায়।
ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা মা লিমা আক্তার (২৫) ও শিশু ছেলে ইমরান (৫) নিহত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লিমা আক্তার পাশের ভাঙ্গা উপজেলার কাপুরা সদরদি গ্রামের বাসিন্দা ইকবাল মুন্সির স্ত্রী বলে জানা গেছে।
ফরিদপুরের ভাঙ্গা বাজারে ভয়াবহ আগুনে অন্তত ১২টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী শরীফ শেখকে (৩৫) হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজ রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফরিদপুরের সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটোরিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রোববার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যু হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে এসব রোগী অক্সিজেনের অভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে রিপোর্ট লেখার সময় তাদের নাম পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ফরিদপুরের সদরপুর উপজেলায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় একটি ভ্যান উল্টে শেখ লিটন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে।