রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মো: জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করতে কোনো বাধা নেই।
ফাঁসি
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান।
ঝিনাইদহের শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামি ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
যশোরের বাঘারপাড়ায় ছয় বছরের শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রতিবেশী নাজমুল হককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে আরও একলাখ টাকা।
রংপুর নগরীর গণেশপুর এলাকা দুই বোনকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক। এসময় অপর এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যার ঘটনায় একজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে নুরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে নৃশংসভাবে হত্যা ঘটনায় নিহতের ছেলেসহ ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর আলী (৩৯) নামে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। শুক্কুর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।
হিজাব-বিরোধী আন্দোলনে যুক্ত আরও তিনজনকে মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত। তিনজনেরই অপরাধ, আন্দোলন চলাকালীন তারা নিরাপত্তা বাহিনীর তিনকর্মীকে খুন করেছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই হাইসিকিউরিটি কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের (৫০) ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি বগুড়া জেলা সদর উপজেলার মালতি নগর (নামাপাড়া) গ্রামের মোজাম ফকিরের ছেলে