ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে এমন ম্যাচে সাবেক ও বর্তমান তারকাদের ছড়াছড়ি দেখা যাবে। এর মধ্যে ধারাভাষ্য বক্সেও দেখা যাবে সাবেক ক্রিকেট তারকাদের। এরকম ১৫ জনের এলিট ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি।
ফাইনাল
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালকে কেন্দ্র করে গুজরাটের আহমেদাবাদে সাজ সাজ রব এখন। ম্যাচ রবিবার হলেও শুক্রবার থেকেই স্টেডিয়াম ও এর আশেপাশের মানুষের জমায়েত দেখে ফাইনাল দেখতে যাওয়া সাংবাদিকরা বলছেন, ‘ফাইনাল মনে হচ্ছে তিনদিনব্যাপী’।
ফাইনালের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের পর্দা নামবে রোববার। ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত।
ফাইনালে উঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে মাত্র ২১২ রান করে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। তবে কম পুঁজিতেও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে চেয়েছিল প্রোটিয়ারা। কিন্তু তাদের হতাশ করে ১৬ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
মুম্বাইয়ে কিউই বোলারদের কচুকাটা করে রান-উৎসব করেছেন কোহলি-আইয়াররা! তাদের ঝোড়ো ব্যাটিংয়ে রান পাহাড় গড়েছিল ভারত। জিততে হলে এই পাহাড় টপকে নতুন করে ইতিহাস লিখতে হতো কিউইদের।
বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত।
ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচ নিয়েই ভারতীয়দের আগ্রহ বেশি।
বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। বুধবার দুপুর আড়াইটায় ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে, বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।