অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী অভিযানের সময় অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো অনেককে আহত করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ।
- ছাত্র শক্তির হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী: খালেদ হাসান
- * * * *
- বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব
- * * * *
- সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- * * * *
- কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- মোহাম্মদপুর ছিনতাইকারীদের হামলায় যুবক আহত
- * * * *
ফিলিস্তিন
অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে অন্তত ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া আরো কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, অন্তত ১০২ জন আহত হয়েছে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেনীয় শহর বার্সেলোনা। ফিলিস্তিনের প্রতি ইসরাইলের নীতির কারণে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতা ক্রমেই মারাত্মক আকারে ছড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে উভয় পক্ষের প্রতি অহেতুক উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের কয়েকদিনের মধ্যেই শুক্রবার জেরুসালেমে একটি ইহুদি প্রার্থনাস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে।
ফিলিস্তিন গত বছর (২০২২ সাল) ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল।
ইসরাইলের নতুন নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির জনবহুল স্থান থেকে ফিলিস্তিনি পতাকা অপসারণের নির্দেশনা কার্যকর করার আদেশ দিয়েছেন। তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনি পতাকা উড়ানোর পর তিনি পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে এবার গরু ব্যবহার করছে ইসরাইল! জানা গেছে, চর হিসেবে ফিলিস্তিনের সীমান্ত এলাকায় গরুর পাল পাঠানো হচ্ছে। স্থানীয়দের অনুমান, বিশেষ প্রশিক্ষণ দিয়েই সীমান্ত পার করে ফিলিস্তিনের মাটিতে গরুগুলোকে পাঠান হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।