ইরানের নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে দলের পাঁচ খেলোয়াড়কে আশ্রয় দেওয়া হয়েছিল।
ফুটবলার
অস্ট্রেলিয়ায় নারী এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইরানের ম্যাচ। খেলার আগে প্রথা মেনে বাজানো হলো জাতীয় সংগীত, কিন্তু ইরানি ফুটবলাররা গানের সঙ্গে ঠোঁট মেলালেন না।
বড়দিনের ছুটিতে বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাচ্ছেন মেসি-নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটানো সময়গুলো শেয়ার করেছেন তারা। এই মুহূর্তে কোনও ম্যাচ না থাকায় ছুটি কাটাতে গিয়েছিলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার।
এক সময় বার্সেলোনার উদীয়মান ফুটবলারদের একজন ছিলেন রাফিনহা আলকান্তারা। তবে বারবার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এক দশক পর তিনি আবারও নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হিসেবে।
বিজয় দিবস উপলক্ষ্যে ফেডারেশনগুলো প্রীতি ম্যাচ আয়োজন করে। আজ ফুটবল ফেডারেশন খানিকটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। বিগত বছরগুলোতে পুরুষ সাবেক ফুটবলাররাই খেলতেন।
আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রতিপক্ষের ডিফেন্ডারকে লাথি মেরে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিয়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এতে করে এমএলএসের প্লে-অফের শেষ ম্যাচের আগে বড় এক ধাক্কা খেল মায়ামি।
থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরে সপ্তাহ খানেক ছুটি কাটিয়েছেন আফিদারা। গতকাল আবার নিবিড় অনুশীলনের জন্য চট্টগ্রাম পৌঁছেছেন নারী ফুটবলাররা। সিনিয়র, অ-২০ সব মিলিয়ে চট্টগ্রামে ব্রিটিশ কোচ পিটার বাটলারের ক্যাম্পে রয়েছেন ৪১ জন ফুটবলার।
গত মৌসুমে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ২০২৪-২৫ মৌসুমের জন্য ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ২২ বছর বয়সী এই তারকা।