ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে দাঁড়িয়ে থাকা নোয়াখালী রুটে চলাচলরত সুগন্ধা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফেনী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মহান আল্লাহু ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর নামের দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উম্মোচন করা হয়েছে ফেনী শহরের মিজান রোডে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ফেনী সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীতে প্রথমবারের মত বড় পরিসরে নারী সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম হাজারী
মধ্যরাতে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।
বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের শেষ দিন ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
ছাগলনাইয়ার ঘোপালে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের সাথে শিরীন আখতার এমপির মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
ফেনীর ছাগলনাইয়ায় এক হাজার ১৫ পিস ইয়াবাসহ ফরমিলা বেগম (৩৫) ও মো. তৈয়ব (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।