'এবার যাব বাড়ি, সঙ্গে যাবে গাড়ি'- এ স্লোগানকে ধারণ করে শুরু হচ্ছে ঢাকা-ভোলা রুটে যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির যাত্রা।
ফের
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী-এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বহরমপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারক অলকেশ দাস এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে টাইগার ব্যাটার নাজমুল হাসান শান্তর। বাংলাদেশ সুপার ফোরের মিশনে নামার আগের দিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ছিটকে যান তিনি।
বিরোধী রক্ষণশীল খ্রিস্টীয় গণতন্ত্রী দল সিডিইউর প্রধান ফ্রিডরিশ মেয়ার্স নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন৷
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হচ্ছে আজ।
অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের আরও ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার ফেরত পেল বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) থেকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। এর আগে, ৫ কোটি (৫০ মিলিয়ন) ডলার ফেরত দিয়েছিল দেশটি। সব মিলিয়ে ১৫ কোটি (১৫০ মিলিয়ন) মার্কিন ডলার পরিশোধ করেছে দেশটি
বাংলাদেশের ডলার সংকটকালের এ সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়টি আলোচনার শীর্ষে। ঋণ পেতে চাইছে দেশ, অন্যদিকে ঋণ পেতে বিভিন্ন শর্ত দিচ্ছে আইএমএফ।
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০০৭ সালের কুশীলবরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মানুষের টাকা আত্মসাতকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা নিয়ে সবার মাথাব্যথা।
শোবিজ তারকাদের বাংলাদেশের ফুটবল অঙ্গনে খুব একটা দেখা যায় না। তবে এবার বাংলাদেশের ফুটবলাঙ্গনে দেখা মিলবে শোবিজের জনপ্রিয় তারকাদেরও। বাফুফের নতুন ফুটবল একাডেমির দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। আগামী ১৬ সেপ্টেম্বর ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে চালু হতে যাচ্ছে বাফুফের নতুন এই অনাবাসিক ফুটবল একাডেমি।
নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রাকসহ প্রায় চার শতাধিক যানবাহন উভয় ঘাটে আটকা রয়েছে। এতে দুভোর্গে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক।