অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সার্টিফিকেট সংগ্রহ, গবেষণাপত্র প্রকাশনা ইত্যাদি কাজের জন্য গত বছরের ২৫ ফেব্রুয়ারি ছুটি নিয়ে সপরিবারে অস্ট্রেলিয়া যান কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. নির্মল কুমার হালদার। এরপর কাজ শেষ করে দেশে না ফেরায় চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।
ফের
বায়ুদূষণের শীর্ষ দশে ফের উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দূষণের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ আর দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৩৬ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
২৭.৪ ওভারে পাকিস্তান ৫ উইকেটে ১৩০ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। খেলা কিছুটা সময় বন্ধ ছিল। বৃষ্টি থামায় এখন আবার শুরু হয়েছে। তবে আরও ৩ ওভার কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন হবে ৪২ ওভারের ম্যাচ।
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে সদর উপজেলার ঘোনা সীমান্তে থেকে তাকে আতবস্থায় উদ্ধার করা হয়।
কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ৫নং আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে দেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ভাড়ায় চালিয়ে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে কোনোরকম সংসার চালিয়ে যাচ্ছিলেন হতদরিদ্র যুবক মিজান মিয়া (৩০)। অনেক কষ্টে জমানো ৬ হাজার টাকায় কিনেন একটি পুরাতন স্মার্টফোন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কখনও নিজের অনুভূতি কিংবা সমসাময়িক যেকোনো বিষয়ে বেশ সরব তিনি।
সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ও এর আশপাশ এলাকায় মঙ্গলবার (আজ) পদযাত্রা করবে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানীর নিকট থেকে ২০৫৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি জরিমানাসহ আদায় নিশ্চিত করা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে ফের বদলি করা হয়েছে। ছাত্রলীগ দুই নেতাকে থানায় নিয়ে বেধড়ক মারধর করার ঘটনায় অভিযুক্ত তিনি।