রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট আগামী ৮ই মার্চ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।কারণ হিসেবে তারা বলছে, ফ্লাইট পরিচালনায় তারা “অতিরিক্ত বাধা”র মুখোমুখি হচ্ছে।
ফ্লাইট
যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড ও মধ্য আটলান্টিক অঞ্চলে এই সপ্তাহান্তে একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের পূর্বাভাস করা হয়েছে। সেসময় ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। এর ফলে উপকূলবর্তী বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধার আশঙ্কা তৈরি হয়েছে।
ইতালির মিলান থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে আসা চার্টার্ড ফ্লাইটের ১৭৯ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠায় রাজ্য সরকার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আগামী ৮ জানুয়ারি থেকে শনিবার ও বুধবার সপ্তাহে দু’দিন এ রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টায় ছেড়ে যাবে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের আতঙ্কে নিয়ে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত এই বিপুল সংখ্যক বিমান বাতিল করা হয়েছে। এতে প্রচণ্ড সমস্যায় পড়েছেন যাত্রীরা।
করোনার নতুন ধরন ওমিক্রনের ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের ছুটিতে ভ্রমণকারীরা পড়েছেন মারাত্মক অনিশ্চয়তায়। বিশ্বব্যাপী বাতিল করা হয়েছে সাড়ে ৪ হাজার বাণিজ্যিক ফ্লাইট।
ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই আগামী ১৫ ডিসেম্বর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত। ভারত থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু, এখনই সেই পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত বদল করল কেন্দ্র।
সুদান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হলো। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ একথা জানায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ রোববার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং সোমবার (৪ অক্টোবর) থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীরা এখন থেকে এ দুটি রুটের টিকিট কিনতে পারবেন।