জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং স্বাধীনতার যুদ্ধকালীন ছবির কপিরাইট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না। এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।
বঙ্গবন্ধ
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে পৃথক প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন বঙ্গবন্ধু পরিষদের আলাদা দু'টি অংশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, আজকের রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পটি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সেটা আজ বাস্তবে রূপ নিচ্ছে ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সংসদে বিল পাস হয়েছে।মঙ্গলবার সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। মঙ্গলবার ফাইনালে সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের সাথে মোকাবেলা করে ২২ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’
গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।