বজ্রপাত

বজ্রপাতে বিএনপি নেতাসহ নিহত ২

বজ্রপাতে বিএনপি নেতাসহ নিহত ২

যশোরে পৃথক ঘটনায় বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে হাকিম সরদার ও কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে শামিম হোসেন (২৫)। 

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

 রংপুরে মাছ ধরার সময় বজ্রপাতে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে এ দূর্ঘটনা ঘটে।

বাগমারায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

বাগমারায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের হোসেন আলীর ছেলে। বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।

উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার‌ দিকে সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা চরে এ দুর্ঘটনা ঘটে।

ভোলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু

ভোলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু

ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে তাহের মাঝি (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় নদীতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাহের মাঝির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাইল্লা কান্দি গ্রামের বাসিন্দা।

গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহাগ মিয়া ওই এলাকার হামিদুল মিয়ার ছেলে।