দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। রবিবার সকাল ৯টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সিলেটে শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত তিনটা পর্যন্ত।