বন্দর

চার বন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘মোখা’

চার বন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘মোখা’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। এটি রোববার (১৪ মে) সকালে আঘাত হানতে পারে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটারের দূরে অবস্থান করছে।

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের এ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান।

৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

উড়ালসড়কের নির্মাণকাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (১৩ মে) রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এ জন্য সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’।সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। 

বেনাপোল বন্দর দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দর দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসায় সোমবার (৮ মে) সকাল থেকে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।

আবারও সাত ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

আবারও সাত ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

আগামী শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা (শনিবার সকাল ৬টা পর্যন্ত) খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আজ ১লা মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন।