প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, ১৯৭৫ সালে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তারাই এই দিনে জেল হত্যাকান্ড ঘটিয়েছে।
বন্ধ
বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়নি।
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাডিলেইড ওভালে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। তার ২১ বলে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ভর করেই ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ।
নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।
সিস্টেম আপগ্রেডেশনের কারণে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে ৮০টি নতুন দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।রোববার (৩০ অক্টোবর) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আবেদন জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
গ্রীসের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে গ্রীস। একই সাথে তিনি তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজ দেশে গ্রীক-বিরোধী মনোভাব উস্কে দেয়ার অভিযোগ করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব শর্ত পূরণ করলে ভিন্ন নামে নিবন্ধন পেতে পারে।