গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
বন্যায়
দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। এছাড়া বন্যায় শত শত বাড়ি ও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে নতুন করে বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছে। এই মাসে পৃথক আকস্মিক বন্যায় শত শত মানুষ মারা গেছে।বন্যায় আফগানিস্তানের কৃষিজমি ডুবে গেছে। দেশটির জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষির ওপর নির্ভর করে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি, রয়টার্সের।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে দো সুলেতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ তে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২৬ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জনে।
ওমানের বিভিন্ন স্থানে অব্যাহত ভারী বর্ষণের পর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।
ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় চারটি জেলায় ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। জেলাগুলো হল- তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী। ভারী বন্যায় এসব জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।