এবারের ভয়াবহ বন্যায় কুমিল্লায় প্রায় এক হাজার ১০০ কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে এলজিইডি ও জনপথ বিভাগ জানিয়েছে। এর বাইরে গ্রামীণ জনপদের কাঁচা সড়ক ও রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায়
ফেনীতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এরমধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে
সাম্প্রতিক বন্যায় যারা বসতবাড়ি হারিয়েছেন তাদেরকে নতুন করে ঘর তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর জেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসা মাঠে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণকালে এ আশ্বাস দেন তিনি
কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। মৎস্য উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় বন্যার পানিতে ভেসে গেছে অন্তত ৪০০ কোটি টাকার মাছ। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ শ ৩৬ একর জমিতে তৈরি করা মাছের ঘেরসহ মাছ চাষের আড়াই হাজারেরও বেশি পুকুর ও দিঘী। তবে বন্যা যত দীর্ঘস্থায়ী হবে ক্ষতির পরিমাণ তত বাড়বে বলে জানিয়েছেন মৎস্য চাষিরা।
দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও চারজন বেড়েছে। এ নিয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত ৭১ জন মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে পুরুষ ৪৫ জন, মহিলা ৭ জন এবং শিশু ১৯ জন।
বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলের কোনো না অঞ্চলে বন্যা হয়। এ বছর ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ-পূর্বাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নিজের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বন্যার্ত মানুষ
নোয়াখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পানি খাওয়াতে গিয়ে নিহত হওয়া শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ।
ফেনীতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, চারজন নারী ও তিনটি শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৭০ জন প্রাণ হারিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। এ নিয়ে জেলায় বন্যায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে রাতের মধ্যে জেলার বুড়িচং, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটে।