বন্যা

কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি

কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি

বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগু‌লো পানি বৃদ্ধি পে‌য়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পাউবোর তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পানি বৃ‌দ্ধি পে‌য়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

গত সপ্তাহে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তিস্তার পানি বৃদ্ধির ফলে গঙ্গাচড়ায় সেতু রক্ষা বাঁধ ও গ্রোয়েন বাঁধে ভাঙন দেখা দিয়েছিল। 

সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস

সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস

কয়েকটি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট ও উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

দেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কার মধ্যেই বজ্রবৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কারণে তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ-ভারত বন্যা তথ্য আদান-প্রদান অব্যাহত, তিন বিভাগে বন্যা সতর্কতা

বাংলাদেশ-ভারত বন্যা তথ্য আদান-প্রদান অব্যাহত, তিন বিভাগে বন্যা সতর্কতা

ভারী মৌসুমী বৃষ্টির কারণে প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে বন্যার সতর্কতা জারি করেছে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র। 

উত্তরের চার জেলা ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা

উত্তরের চার জেলা ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা

দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের দরুন উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে নদীর দুই তীর উপচে চরাঞ্চলের আবাদি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। এ ছাড়া সিলেট বিভাগে বন্যার শঙ্কা রয়েছে।