কুবি প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা মঞ্জুরীর জন্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস
ববি
কুবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।
কুবি প্রতিনিধি: 'স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি' 'মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই' দু'টি স্লোগান নিয়ে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেটে পরিভ্রমণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কিশোর কুমার এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এ পদটিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান। তিনি এর আগে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক গুরুত্বপূর্ণ তিন পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে রেজিস্ট্রার পদে আতাউর রহমান ও প্রধান প্রকৌশলী পদে মুন্সী সহীদ উদ্দীন মোঃ তারেক ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন এবং পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে জুনিয়র শিক্ষার্থীদের রাতভর শারীরিকভাবে নির্যাতন ও গালিগালাজ করার অপরাধে পাঁচজন এবং তদন্ত ও অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার দায়ে আরো দু’জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফেইক ই-মেইল থেকে এক শিক্ষার্থী ও তার বাবার পরিচয় ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের শিক্ষকদের দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দেয়ার ঘটনায় এবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুরে হচ্ছে নতুন একটি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
কুবি প্রতিনিধি: আওয়ামী লীগের এক যূগ পূর্তি উপলক্ষে লাগানো একপক্ষের ব্যানার নিয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। রবিবার (১০ জানুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের মা আনেয়ারা বেগম (৮৬) মৃত্যুবরণ করেছেন।