দেশের দুই বিভাগের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বর
তাজিকিস্তানের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই মৃত্যু ঘটেছে, যেখানে রবিবার ঝড়ের কারণে ডজনখানেক জেলায় ‘কাদার ধস, পাথর ও ভূমিধস’ হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৩ এর উত্তরপত্র পুনরায় নিরীক্ষায় ২৭৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২ পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার হিন্দুপাড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরুর কোম্পানির দূষিত বর্জ্য পানি প্রবাহিত পাইপ ফেটে গেছে। প্রায় গত ২ মাস আগে পাইপ ফেটে দূষিত বর্জ্য প্লাবিত হয়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পাকিস্তানের এশিয়া কাপের দলে যোগ হলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। তিনি দলে সুযোগ পাওয়ায় বাদ পড়তে হলো তরুণ ব্যাটসম্যান তায়েব তাহিরকে।
গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।