পিছিয়ে গেল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। পরিবর্তন এসেছে তাদের সূচিতে। নতুন সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। তবে সিরিজ শুরু হবে নির্ধারিত সময়েই। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছে থ্রি লায়ন্সরা।
বর
ভারত বাংলাদেশকে গরু না দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন ২০২৩-এর প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন।
২০২২ সালে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এর স্বীকৃতিও পেলেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর।
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই বুধবার সবচেয়ে নিরাপদ সম্পত্তি হিসেবে বিবেচিত স্বর্ণের দাম এই রেকর্ড উচ্চতায় পৌঁছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদদের কবর দেশের বাইরে আছে, তাদের মরদেহ দেশে এনে করব দেয়ার ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত একদল যুবক। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ওই হলের ৪০১৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।আহত যুবকেরা হলেন- ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাত ও জিএম ফাহাদ।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালে দারুণ পারফরম্যান্স করেন তিনি। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর 'ডক্টর অব লজ (অনারিজ কজা)' (মরণোত্তর) ডিগ্রি প্রদানের জন্য আগামী মার্চ মাসে বিশেষ সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।